টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারী হলেন,উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পুরাতন ক্যাম্পের রুম- ২৮৪, ব্লক-ডি, ২৪ নং ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে মোহাম্মদ রফিক (২৪)।
কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (১৫ নভেম্বর) র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ রফিক নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর দেহ তল্লাশী করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত মাদক কারবারী একজন মায়ানমারের নাগরিক এবং দীর্ঘদিন যাবৎ সে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে ক্রয়-বিক্রয় করে আসছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।