০৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন আওয়ামীলীগের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মুহাম্মদ সাকিল হোসাইন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

রবিবার লক্ষ্মীপুর জেলার অন্তর্গত ০৬নং বাঙ্গাখাঁ ইউনিয়ন আওয়ামীলীগের ০৬ এবং ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঙ্গাখাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বেল্লাল হোসেন,সাধারণ সম্পাদক প্রফেসর মোর্শেদ আলম,সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মিলু,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈনিক ফরহাদুল ইসলাম ফরহাদ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আজিম শাকিল,যুগ্ম আহবায়ক শাহজাহান মেম্বার,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুহাম্মদ সাকিল হোসেন ও মাহবুবুর রহমাম খান জীবন,যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান শুভ।উক্ত সভার সভাপতিত্ব করেন ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মহিউদ্দিন হাওঃ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ হোসেন।

উক্ত মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সকল সমস্যা সমাধান ও নিরসনে কাজ করার উদ্দীপনা নিয়ে ওয়ার্ড নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং সে অনুযায়ী সমস্যা সমাধান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।