হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হিরাপুর প্রিমিয়ার লীগ ২০২৩ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

রিপোর্টার: মোঃ তারেক হোসেন,রামগঞ্জ (লক্ষ্মীপুর )প্রতিনিধি।

আজ ১৩ ফেব্রুয়ারী বিকেল ৪:৩০ মিনিটে হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হিরাপুর প্রিমিয়ার লীগ ২০২৩ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় । প্রস্তাবিত মোঃ আব্দুর রশীদ টেকনিক্যাল কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ফারুক মাহমুদ, ১০ নং ভাটরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর সুযোগ্য মেম্বার মোঃ তারেক আজীজ ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বেলাল হোসেন , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোশারফ হোসেন সহ হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারের প্রধান পরিচালনা কমিটি খেলাটি উদ্বোধন করেন। হিরাপুর প্রিমিয়ার লীগ ২০২৩ এর প্রথম পর্বে স্বাগতিক টিম হিরাপুর আদর্শ ক্লাব ও পাঠাগারের বিপক্ষে ছিলেন নাগমুদ জুনিয়র যুব ক্রীয়া সংঘ।
উক্ত ক্লাবের সভাপতি এম এইচ মারুফ জানান আমরা সর্বদাই বিভিন্ননানা ধরণের সামাজিক কর্মকান্ডের পাশাপাশি খেলাধুলার আয়োজন করে থাকি আমরা চাই আমাদের সমাজের মানুষ গুলো পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী হোক যাতে করে কোনো ভাবেই মাদক তাদের স্পর্শ করতে না পারে আমরা খুব শীগ্রই আমাদের হিরাপুর গ্রামকে হিরাপুর আদর্শ গ্রামে স্বীকৃতি দিবো ইনশাআল্লাহ