সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে লক্ষ্মীপুর সদরের ইউপি চেয়ারম্যান নজরুলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রান্না করা, শুকনা খাবার ও খাবার স্যালাইন বিতরণ করেছে মো. নজরুল ইসলাম। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক।

গত কয়েকদিনে সিলেটের ছাতক, কানাইঘাট ও শাহপরানে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এসব খাবার ঔষুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান চৌধুরী, শাহপরান থানার ওসি আনিসুল হক, লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ইউসুফ পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবী পরিবারের সাধারণ সম্পাদক তকি উদ্দিন মাহমুদ আকরাম, মানবতাই ধর্ম সংগঠনের সভাপতি সংকর মজুমদার প্রমুখ।

লক্ষ্মীপুর সদরের উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিনের বন্যায় খাবারের সংকটে রয়েছে সিলেটবাসী। এজন্য ইউনিয়ন পরিষদ ও আমার ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছি।