সিলিন্ডার বিস্ফোরণে আহত পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজ খবর নেন ও আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারী মাওলানা ফারুক হোসাইন নূরনবী, কুমিল্লা অঞ্চল সভাপতি ও শ্রমিক কল্যানের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, জেলা সহ- সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাষ্টার  মমিনুল হক, জেলা পরিবহন ট্রেড ইউনিয়নের সভাপতি জাকির হোসেন সবুজ সহ প্রমুখ।