সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

র‍্যাব ১২অভিযান অভিযানে ১০৬৮০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এছাড়া ও মাদক বিক্রয় এর নগদ- ২,০৪,৪৫০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করা হয়।

র‍্যাব-১২, সিরাজগঞ্জে মোঃ মারুফ হোসেন, পিপিএম অধিনায়ক নির্দেশনায় ২৪ ফেব্রুয়ারি-২০২৩ র‍্যাব-১২ সিপিসি-৩, বগুড়া কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সাজাপুর গ্রামস্থ সাজাপুর মসজিদ পাড়ার ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পার্শ্বে আয়াত হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে।
পাকা রাস্তার উপর একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

উক্ত অভিযানে ১০৬৮০ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এছাড়া ও মাদক বিক্রয় এর নগদ- ২,০৪,৪৫০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহিৃত ০৪টি মোবাইল জব্দ করা হয় ।

৩। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ মানিক মিয়া (৩১), পিতা- মোঃ আঃ মালেক, সাং- দুর্গাহাটা, থানা-গাবতলী, জেলা-বগুড়া ২। মোঃ মাহবুবুল আলম (৫১), পিতা- মৃত আঃ খালেক আকন্দ, সাং-সারাই, থানা- কাহালু, জেলা-বগুড়া ৩। মোঃ রবিউল ইসলাম রানা (৪৭), পিতা-মৃত মোহাম্মদ আলী ফকির, সাং-সাগাটিয়া, থানা-কাহালু, জেলা-বগুড়া।