
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভায় ২৯ ডিসেম্বর সোমবার সকালে সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তরের আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।
সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা সঞ্চালনা করেন।
সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিএসওদের সঙ্গে বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ওয়ার্ডে উদ্ভূত সমস্যা আলোচনা করে উন্নয়ন কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে পৌরবাসী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হয়।
