সবুজ বনায়নে অগ্রণী ভুমিকা রাখছে পূবালী ব্যাংক পিএলসি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার কমলনগরে সবুজ বনায়নে অগ্রণী ভুমিকা রাখছে পূবালী ব্যাংক পিএলসি। 

পূবালী ব্যাংক পিএলসি হাজিরহাট উপশাখায় আয়োজনে ৩টি স্পটে ২শ’ নারিকেল গাছের চারা লাগিয়ে দৃষ্টিনন্দনের আওতায় আনেন। 

মঙ্গলবার সকালে পূবালী ব্যাংক পিএলসি উপকূলীয় অঞ্চলের বৃক্ষ রোপন কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহীন রানা, বন কর্মকর্তা কামরুল হাসান, পূবালী ব্যাংক নোয়াখালী জোনের রিজিওনাল ম্যানেজার মাইনুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা ব্যবস্থাপক আকবর হোসেন ও হাজিরহাট উপশাখার ব্যবস্থাপক ফরহাদ হোসেন প্রমুখ। 

পূবালী ব্যাংক হাজিরহাট উপশাখার ব্যবস্থাপক ফরহাদ হোসেন বলেন, পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের তত্বাবধান এবং হাজিরহাট উপশাখার বাস্তনায়নে এ উপজেলায় চরকাদিরা গণকবরের পাশে, হাজিরহাট ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন সড়ক ও উপজেলার পিছনে আলী হোসাইন সড়কে আমরা উপকূলীয় অঞ্চলের বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় দু’শটি নারিকেল গাছের চারা রোপন করি।