
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জামায়াত নেতারা শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে। বিএনপি যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হলেও বিএনপি এর বিরোধিতা করেছে। তার ভাষায়, “এর মধ্য দিয়ে বিএনপি মুনাফিকের পরিচয় দিয়েছে।”
জামায়াত সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিএনপি ক্ষমতাকে ব্যবহার করে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করতে চাইছে। সংসদে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটকে তারা মানছে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, গণভোটে ৫০-এর বিপরীতে ৭০ শতাংশ ফলাফল এসেছে, কিন্তু জনগণের রায় উপেক্ষা করা হচ্ছে—যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
