লবণ বোঝাই ট্রাকে ২১ হাজার পিস ইয়াবা আটক ৪ ভাই

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ থেকে লবন নিয়ে যাওয়ার পথে কুমিল্লায় ২১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়নে ২১ হাজার ৪‘শ ৭০ পিস ইয়াবা, ৫টি মোবাইল ও ১২পিছ চুম্বকের টুকরোসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত আসামিরা হলেন,টেকনাফ সদর ইউপি ২ নং ওয়ার্ডেের হাতিয়ারঘোনা এলাকার মৃত কবির আহমদের ছেলে নুরুল আলাম(২৮) ও নুরুল ফারুক (২৩)মোঃ সোহেল (২২), শাহ আনোয়ার (২৩) উভয় পিতা মোঃ রমজান আলী, বান্দরবন

পুলিশ জানায়, লবন বোঝাই করা পুরাতন মালবাহী ট্রাকের বাহিরের সামনের অংশে বিশেষ কায়দায় স্কচটেপ দ্বারা মোড়ানো এবং চুম্বকের সাহায্যে গাড়ির ঢাকনার ভিতর আটকানো অবস্থায় ১২টি পোটলায় মোট ১১৩টি নীল রঙ্গের বায়ুরোধক জিপার প্যাকেট যা প্রত্যেকটি জিপার প্যাকেটের ভিতর ১৯০ পিস গোলাপী রঙ্গের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, মোট ২১ হাজার ৪‘শ ৭০ পিস ইয়াবা

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, আটকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।