
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
সোমবার (৭ অক্টোবর) রামগতি ও কমলনগর উপজেলা পরিদর্শন করেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকা রামগতি ও কমলনগর উপজেলাতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তির সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভা শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকা রামগতিতে যুব ঋণের চেক বিতরণ করেন।
পরবর্তীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রণোদনা বিতরণ এবং ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রামগতি, রামগতি থানা, হাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস ও রামগতি বেড়িবাঁধ পরিদর্শন করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার কমলনগরস্থ শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন।

রামগতি ও কমলনগর উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।
