
নিজস্ব প্রতিবেদক :
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দোয়া-মিলাদ মাহফিল, শোক র্যালি, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়েছে। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় এমপি আনোয়ার খানের ব্যক্তিগত অর্থায়নে শোক দিবসের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় রামগঞ্জ পৌরসভার সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা শেষে একটি বিশাল শোক র্যালি রামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম. রুহুল আমিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিব, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল পাটোয়ারী, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন খান, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাবেদ হোসেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন ভূঁইয়া, ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন মিঠু, করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ মির্জা, পৌর কাউন্সিলর মেহেদী হাসান শুভ, ফয়সাল মাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম অপু মাল, সাধারণ সম্পাদক সাজিদ হোসেন অভি প্রমুখ।
