
নিজস্ব প্রতিবেদক :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভায় সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মোরশেদ আলম সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সিনি: মৎস্য কর্মকতা আবদুল কুদ্দুছ, শিক্ষা কর্মকতা জহিরুল ইসলাম, সমবায় অফিসার মো: হানিফ, তথ্য আপা শাহনাজ ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদাউস আরা।
এসময় তথ্য আপা প্রকল্পের কমলনগর শাখা কৃতর্ক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে উপজেলার (আইজিএ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত) ৫ জন দুস্থ নারীকে সেলাই মেশিন এবং ৫ জন কে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
