
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিদর্শন করা হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকতা মো. জায়েদুল হোসেন চৌধুরী হালনাগাদের কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তিনি পরিদর্শনকালে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠ সুন্দর নির্ভুল ভাবে হচ্ছে কিনা সে বিষয়ে সকল ভোটার তালিকা আওতাভুক্তদের সাথে কথা বলেন ও সার্বিক বিষয়ে খোঁজখবর জানেন।
তিনি জানান, ভোটার আইডি কার্ড আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটি। আশা করি আপনারা আপনাদের সুনির্দিষ্ট তথ্য প্রমানাদী দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজে সহযোগিতা করবেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই কার্যক্রম গ্রহণ করা হয়।
