লক্ষ্মীপুরে যাত্রা শুরু করেছে শিশুদের বিকাশ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “আলোহা”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে শিশুদের মস্তিষ্কের বিকাশ, গণিতের প্রতি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্যে যাত্রা শুরু করেছে শিক্ষামূলক প্রোগ্রাম “আলোহা”।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটি কেএফএসসি শিশু কাননের শিশুদের ‘মানসিক গণনাপদ্ধতি’ শিখিয়ে তাদের গণিতভীতি দূর করবে, গণিতে দক্ষতা বৃদ্ধি করবে, মস্তিষ্কের পূর্ণ বিকাশ ঘটাবে এবং পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু, কাজী হাসানুজ্জামান-অজিউল্যাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ফারুক হোসাইন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের এজিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোঃ আবদুর রাজ্জাক, ডেপুটি ম্যানেজার মনজুর মোর্শেদ, ব্রাঞ্চ অপারেটর দিদারুল ইসলাম, ফারুক হোসেন, মাছরুল হোসাইন, শাহাদাত হোসেন, নোয়াখালী কো-অর্ডিনেটর অনামিকা সূত্রধর, লক্ষ্মীপুর কো-অর্ডিনেটর সাবরিনা ইয়ামিন, শিক্ষক মাশফিকা আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য ‘মেন্টাল অ্যারিথমেটিক’ বা ‘মানসিক গণনাপদ্ধতি’ শিখিয়ে থাকে আলোহা ইন্টারন্যাশনাল। এটি গণিতের এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে শিশুরা কাগজ, কলম বা ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই বড় ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। এতে শিশুদের গাণিতিক দক্ষতা যেমন বাড়ে, তেমনি এই পদ্ধতি মস্তিষ্কের পূর্ণাঙ্গ বিকাশেও সহায়ক।