
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন।
শনিবার সকালে পৌরসভার ১, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি ক্যাম্পে আগত সেবা প্রার্থীদের খোঁজখবর নেন এবং তাদের কুশলাদি জিজ্ঞেস করেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের কার্যক্রম সফলভাবে সম্পাদনের জন্য বিভিন্ন পরামর্শ দেন।
পৌরসভা সূত্রে জানা যায়, এ কর্মসূচির মাধ্যমে অস্বচ্ছল পরিবারের মা ও শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
স্থানীয় সেবা গ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তারা বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত হলে প্রান্তিক জনগোষ্ঠী আরও বেশি উপকৃত হবে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে।
