লক্ষ্মীপুরে ভূমি অফিসার্স কল্যাণ সভাপতি আলী সম্পাদক ফারুক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছেবাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার। এ কমিটির আলী আহম্মদকে সভাপতি ও মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

গত সোমবার (২৭ জানুয়ারি) সমিতির এক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে দুই বছর মেয়াদী ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। 

সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠান সভার সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি শম্ভুলাল মজুমদার। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবদুর রহিম, আবদুস শহিদসহ সমিতির সদস্যবৃন্দ।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শম্ভুলাল মজুমদার, আমিনুল আহচান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও মো. এনামুল এলাহী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. টিপু সুলতান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আবুল কাশেম, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক শফি উদ্দিন মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ারা আক্তার এবং যুগ্ম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লিংকন মহাজন।

কমিটির সম্মানিত সদস্যরা হলেন- মো. আবদুস সাত্তার, মো. রুহুল আমিন ভূঁঞা, মো. আবুল হোসেন, মো. দিদার হোসেন, মো. জসিম উদ্দিন হাওলাদার, মো. ইসমাইল হোসেন, কাজী মো. সাহাব উদ্দিন ও মো. আবু জাহের।