লক্ষ্মীপুরে ব্যাংকের ভেতরেই প্রতারক চক্রের ফাঁদে নারী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় ব্যাংকের ভেতর থেকে এক নারীর ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। 

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে চক বাজার মসজিদ মার্কেটে ইসলামী ব্যাংকে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩ জন লোক আগে থেকে ব্যাংকে অবস্থান করছিল। এর মধ্যে একজনের পরনে পাঞ্জাবি-মাথায় টুপি ও মুখে সাদা দাড়ি ছিল। অন্য দুইজন শার্ট-প্যান্ট পরা ছিল, তাদের একজনের মুখে দাড়ি ছিল। তাদেরকে অহেতুক ব্যাংকে ঘুরাফেরা করতে দেখা যায়। টাকা জমা দেওয়ার জন্য রশিদ রাখার স্থানেই তাদেরকে বেশি সময় দেখা যায়।

লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক আইয়ুব আলী বলেন, ঘটনার দিনই ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেয়। পরে থানা থেকে পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে যায়। ভূক্তভোগী গ্রাহক অন্য একজনকে টাকা গুণতে দিয়েছে, ওরাই টাকা নিয়ে গেছে। টাকা গুণতে সমস্যা হলে আমার কাছেও তিনি আসতে পারতেন। অচেনা অজানা লোকদের টাকা দেওয়া ঠিক হয়নি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। তা পর্যালোচনা করে প্রতারক চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।