লক্ষ্মীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নিয়ে আলোচনা

 

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক।

সভায় জেলার বিভিন্ন থানার অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি এবং ওয়ারেন্ট তামিলসহ উল্লেখযোগ্য অবদানের জন্য কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) ও অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জামিলুল হক (পিপিএম), সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, ডিআইও–১ এবং জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা।