
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৮ নং কুশাখালী ইউনিয়ন বিএনপির কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মোঃ নাসির উদ্দীন,সাধারণ সম্পাদক হাজী মোঃ আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন।
শনিবার ৫ জুলাই কুশাখালী শান্তিরহাট এ্যাণী চৌধূরী উচ্চ বিদ্যালয়ে দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি রিটার্নিং কর্মকর্তা এড.হাফিজুর রহমান। জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি বদরুল আলম শ্যামলচন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনের,সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ন আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইউসুফ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।এসময় চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান এম বেল্লাল হোসেন বলেন হারলেও আমাদের লোক জিতলেও আমাদের লোক। সবাই মিলেমিশে দলকে এগিয়ে নিবেন।সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে আমাদের সকল নেতা- কর্মীরা অত্যাচারিত। এখন সময় চুড়ান্ত ভাবে এ্যাণী চৌধুরীকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে এই জনপদকে গড়তে হবে।বিজয়ী সভাপতি নাসির উদ্দীন বলেন এই কুশাখালীতে নির্বাচনী প্রচারে এসে এ্যাণী চৌধুরী হামলার শিকার হয়েছেন।কুশাখালীর মাটি হবে এ্যাণী চৌধুরীর ঘাঁটি।সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম বলেন সবাইকে নিয়ে কুশাখালী ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করা হবে।বিজয়ী সাংগঠনিক সম্পাদক মানিক বলেন কুশাখালীর নেতা কর্মীরা নেতা নির্বাচনে ভুল করেনি। আমার ত্যাগকে মূল্যায়ন করে আমাকে বিজয়ী করেছে।এই কাউন্সিলে তিনটি পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন,এবং ৪৫৮ জন ভোটার তাদের ভোট প্রধান করেছেন।চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র আহবায়ক সাবেক চেয়ারম্যান এম বেল্লাল হোসেন ভোটের ফলাফল ঘোষনা করেন।কাউন্সিলে ৩২০ ভোট পেয়ে মোঃ নাসির উদ্দীন সভাপতি এবং ১২৭ ভোট পেয়ে হাজ্বী মোঃ আবুল কাশেম সাধারণ সম্পাদক এবং ১৮৬ ভোট পেয়ে মোস্তাফিজুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
