লক্ষ্মীপুরে ইয়াবা সেবনে ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ইয়াবা সেবনের দায়ে মো. রিপন মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। এ সময় তাঁকে ১০০ টাকা জরিমানাও করা হয়। 

বুধবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদ আলম রানা এ দণ্ডাদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিকেলে রিপন মিয়াকে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় অধিদপ্তর।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদকসেবী হিসেবে চিহ্নিত। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

দণ্ডাদেশ ঘোষণার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেন।