লক্ষ্মীপুরে আসন্ন ঈদুল আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : গত মঙ্গলবার (২০ মে) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আকতার হোসেন।

পুলিশ সুপার মো. আকতার হোসেন সভায় বলেন, “ঈদুল আযহা আমাদের ধর্মীয় উৎসব। এই উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলকে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”

সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঈদুল আযহা ২০২৫ উদযাপনকে সফল ও নিরাপদ করতে একযোগে কাজ করছে।