
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–২ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে তসলিম জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় লক্ষ্মীপুর জেলা জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
