লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের স্বপ্নের আবাসন বাস্তবায়নের পথে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজম্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন পৌরসভার ১০ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের জন্য ক্রয়কৃত ভূমি রোববার পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে জানানো হয়েছে, উক্ত স্থানে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ২টি আধুনিক মানের ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের জন্য একটি করে প্ল্যাট প্রদান করা হবে।

প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে এবং তাদের আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে। পৌর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করা হবে।