লক্ষ্মীপুর পৌর শহরের খালে ময়লা আবর্জনা ফেলে ভরাট, জলাবদ্ধতার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ ব্রীজের পাশে খালে ময়লা–আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমে পৌর শহরে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা দেখা দিবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই খালে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। সম্প্রতি ব্রীজসংলগ্ন অংশে খাল ভরাটের ফলে পানি চলাচলের পথ অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। এতে সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় পানি জমে যাচ্ছে।

একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আসন্ন বর্ষা মৌসুমে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বসতবাড়ি পানির নিচে তলিয়ে যেতে পারে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।

তবে স্থানীয়রা দ্রুত খালটি পরিষ্কার ও অবৈধভাবে ময়লা ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।