লক্ষ্মীপুর পৌর শহরে “প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ” এর যুগপূর্তি উপলক্ষে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় “যুগের বন্ধনে আত্মিক পরম্পরায় উচ্ছ্বাসে ভাসি স্মৃতির ভোলায়” এই স্লোগানকে ধারণ করে ১ম যুগপূর্তি উদযাপন করেছেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় র‌্যালিতে অংশগ্রহণ করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের কল্যান ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী নুরউল ফোরদৌস, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভুঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন, সাইফুল ইসলাম, আসাদ উল্যাসহ শিক্ষক-শিক্ষার্থী।