রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বার ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়া বালুখালী ৬ ব্লকের বাসিন্দা আনোয়ারে স্ত্রী জান্নাত আরা (২৮) তাঁর মেয়ে মাহিমা আক্তার (২)।
উখিয়ার ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর সাংবাদিকদের এ তথ্য বিষয়টি করেন।

এদিকে টানা ভারী বর্ষণ এবং পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। জেলার চকরিয়া, পেকুয়া, রামু ও সদর উপজেলার, টেকনাফসহ ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান বলেন, “ভারী বর্ষণে কয়েকটি গ্রাম মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি। পাশাপাশি অতিভারী বৃষ্টির কারনে রোহিঙ্গা ক্যাম্পসহ উপজেলার বিভিন্ন জায়গায় পাহাড় ধসের সম্ভবনা রয়েছে।”
“সকাল থেকে ঝুঁকিপূর্ণ বসবাকারীদের অন্যত্রে সরিয়ে যেতে বলা হচ্ছে। তারা আশ্রয়কেন্দ্র চলে গেলে পাহাড় ধ্বসে জীবন হানি থেকে রক্ষা পাবে,” বলেন তিনি।

পাহাড় ধসের কারণে মাটি চাপায় নিহত রোহিঙ্গা মা ও মেয়েকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ৭ আগস্ট ২০২৩