
মো:তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা :বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রায়পুরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৫০০ কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়, আজ সকাল ৯ ঘটিকায় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা প্রথমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন। পরে বেলা ১১ ঘটিকার সময় উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত ১৫০০ কৃষকের মাঝে( ৫) পাঁচ কেজি করে আমন ধানের বীজ, ১০ করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার , বিতরণ করেন এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ২৪ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
