রামগতিতে দুটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় দুটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (৫ মার্চ) রামগতি উপজেলার চর আলগী ও চররমিজ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানের সময় ইটভাটার চিমনি, চুল্লি বিনষ্টসহ পানি ছিটিয়ে ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়েছে। এছাড়াও ভাটা বন্ধ রাখতে মালিকরা মুচলেকা দেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের মেসার্স পান্না ব্রিকস ও চর রমিজ ইউনিয়নের মেসার্স ফোর স্টার ব্রিকস।

 এর মধ্যে পান্না ব্রিকস মালিক মোহাম্মদ আলীকে ২ লাখ ও ফোর স্টার ব্রিকস মালিক আবু তাহেরকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমা বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটি আমাদের নিয়মিত অভিযান। ইটভাটাগুলোর লাইসেন্স ছিল না। এতে আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। ভটা বন্ধ রাখবে বলে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।