রামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আমিন উল্যাহকে গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের (আদির বাড়ি) সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিন উল্যাহ (৮০) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় বার্ধক‍্যজনিত উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ…… রাজেউন)।

বুধবার (৯ নভেম্বর) বাদ যোহর গার্ড অব ওনার শেষে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে সমাহিত করা হয়।

গার্ড অব অনার প্রদানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, থানার এসআই এনায়েত উল‍্যাহ সহ সঙ্গীয় ফোর্স, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সালেহ আহাম্মেদ, ইছাপুর ইউনিয়ন চেয়ারম্যান আমীর হোসেন প্রমুখ।

মৃত‍্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিন উল্যাহর মৃত্যুতে রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ সুশীল সমাজ গভীর শোকপ্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।