রামগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রামগঞ্জ পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও বলেন, “রামগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতায় একটি আধুনিক ও উন্নত রামগঞ্জ গড়ে তোলা সম্ভব।”

রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো:মনির হোসেন বাবুল,সহ-সভাপতি মো:জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক মো:রহমত উল্যা পাটোয়ারী,বেলায়েত হোসেন বাচ্চু,ওমর ফারুক পাটোয়ারী,সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর,জাকির হোসেন সুমন,মো:এমরান হোসেন,মো:শাহআলম,মো:রাজু হোসেন,মো: সাখাওয়াত হোসেন সাখা,মো:জহিরুল ইসলাম,মো: হাছানুর জামান ভূঁইয়া,মো:তামজিদ হোসেন রুবেল, মো:পারভেজ হোসেন,মো:আবদুর রহমান,মো:সাফায়েত হোসেন,মো:নুরুন নবী,এমরান হোসেন রাজন,তপন মজুমদার,কনক মজুমদার প্রমুখ।

সভায় রামগঞ্জের চলমান বিভিন্ন সমস্যা,সম্ভাবনা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার এবং সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, চারজন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি ওঠে।

এ সময় ইউএনও এস এম রবিন শীষ সাংবাদিকদের সহযোগিতায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন পরিচালনার আশ্বাস দেন এবং সকলকে গঠনমূলক সাংবাদিকতার আহ্বান জানান।