রামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে শােভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

মোঃ হাছানুর জামান ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদক:

রামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শােভাযাত্রা, আলোচনা সভা ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ।

আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শােভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তারের সভাপতিত্বে রামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জিনাত তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল আলম সরদার, সাবেক কাউন্সিলর নুরজাহান বেগম, ফারজানা মজুমদার জনি প্রমূখ।