
মোঃ হাছানুর জামান ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি ওয়ান শুটার ও দারালো অস্ত্রসহ দুইজনকে আটক করেছে।
শুক্রবার দিবাগত (শনিবার) গভীর রাতে উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের ভুইয়া বাড়ী এলাকা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামের আলমগীর হোসেন (৫১) ও ভোলা জেলার চরমনসা গ্রামের হেজন আলী (৩০) কে আটক করে।
রামগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক কাউসারুজ্জামান জানান, রাত সোয়া তিনটার দিকে লামচর ইউনিয়নের রসুলপুর গ্রাম এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে একটি ওয়ান শুটার, দারালো ছোরা ও তালা কাটার যন্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়। এসময় সহকারী পুলিশ পরিদর্শক আলমগীর ও উপ পরিদর্শক সবুজসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি বিষয়ে দুইটি মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।
