
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় মাহে রমজানকে পবিত্রতা রক্ষাসহ ৫টি দাবিতে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ইমাম সমিতি জেলা কমিটির ব্যানারে শহরে চকবাজার জামে মসজিদ থেকে র্যালিটি শুরু হয়েছে।
লক্ষ্মীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়েছে।
এ সময় জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম বক্তব্য রাখেন।
ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন বলেন, আমরা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাচ্ছি। আমরা রমজানের পবিত্রতা রক্ষ করবো।
তিনি আরও বলেন, দেশে প্রায় ৩ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে প্রায় ৬ লাখ ইমাম-মুয়াজ্জিন কর্মরত রয়েছে। তাদের জন্য ২০০৬ সালে সার্ভিস রুলস গেজেট করা হয়েছে।
ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম বলেন, হোটেলের বাহিরে লাল সালু লাগিয়ে দিনের বেলা আহার করা যাবে না। এমন দৃশ্য দেখা গেলে সাথে সাথে প্রতিবাদ করা হবে।
