
রংপুর প্রতিনিধি : রংপুরে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি, রংপুর জেলা শাখা-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর তৃতীয় তলায় এ ধর্মীয় ও সম্প্রীতির অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম ফয়জুল কবীর লিটন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ শহিদ শোভন, সাংগঠনিক সম্পাদক মো. হাসান ফারুক ও সদস্য সচিব মো. মোতাহার আলী প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল মালিক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হক ব্যাপারী এবং এনিটাইম বেকারির স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম।
ইফতারের আগে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য বজায় রাখা, পবিত্র রমজানে খাদ্যপণ্যের গুণগত মান ও ভোক্তাদের প্রতি দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
