রংপুরে খালেদা জিয়ার জন্য আনসার ও ভিডিপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

রংপুর প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৬) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ ও জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজনটি করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বিএএমএস। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসানসহ রংপুর রেঞ্জ ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতমাথা জামে মসজিদের ইমাম এম. এ. হাফিজুর রহমান।

দোয়া মাহফিলে আনসার ও ভিডিপির সদস্য ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ছাড়াও দেশ ও জাতির শান্তি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কল্যাণ কামনা করা হয়।