রংপুরে খড়ের গাদা থেকে ১৬১ বোতল কোডিন ফসফেট মিশ্রিত সিরাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

রংপুর প্রতিনিধি : রংপুরের গংগাচড়া উপজেলা মর্নেয়া ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে খড়ের গাদার ভেতর থেকে ১৬১ বোতল কোডিন ফসফেট মিশ্রিত এসকাফ ও ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে।

রবিবার (১৬ মার্চ ২০২৬) জেলা কার্যালয় রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মর্নেয়া ইউনিয়নের তালপট্টি হাজিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে খড়ের ভেতর লুকানো ১৬১ বোতল মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত মোঃ ফেরদৌস, পিতা মোঃ মজিবর রহমান, মাতা মোছা: ফেরেজন বেগম, তালপট্টি হাজিপাড়া, ওয়ার্ড ৯-এর বাসিন্দা, অভিযানের সময় পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক জানান, মাদকমুক্ত সমাজ গড়তে অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ কোডিন ফসফেট মিশ্রিত সিরাপ জব্দ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।