মে দিবসে চাঁদপুরে আহত অটোরিকশা চালক ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

চাঁদপুর প্রতিনিধি : মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে অটোরিকশা দুর্ঘটনায় আহত চালক ও নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের পালবাজার এলাকার নতুনবাজার–পুরাণবাজার সংযোগ সেতু সংলগ্ন স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন।

চাঁদপুর পৌরসভার অটোরিকশা টোল ইজারাদার কামরুল ইসলাম সোহেল গাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার (শরীফ)।

অনুষ্ঠানে আহত অটোরিকশা চালকদের মধ্যে বক্তব্য দেন মুসলিম খান, মানিক খান ও জসিম মেহেদী।

পৌরসভার উদ্যোগে মোট ১০ জন আহত অটোরিকশা চালক ও নিহতদের পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষই শহরের অর্থনৈতিক চাকা সচল রাখে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।