
ফয়সাল মাহমুদ, লক্ষ্মীপুর(চন্দ্রগঞ্জ) :
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার চ্যানেল ফ্যাশনে রমজান মাস ব্যাপি র্যাফেল ড্র এর আয়োজন করেন। কোন ক্রেতা এক হাজার টাকার অধিক পন্য কিনলে তাকে কুপন প্রদান করা হতো। র্যাফেল ড্রতে ১০টি পুরস্কারের ঘোষনা করা হয়। এতে ১ম পুরস্কার স্মার্ট ফোন, ২য় পুরস্কার ডিনার সেট, ৩য় পুরস্কার মোবাইল সেট, ৪র্থ পুরস্কার আয়রন মেশিন, ৫ম পুরস্কার ফ্রাইপেন ও ৬ষ্ঠ থেকে ১০ম পুরস্কার আকর্ষনীয় মগ।
সোমবার (২৪এপ্রিল) সন্ধ্যায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় স্বচ্ছতার নিশ্চিত করে পুরস্কারের কুপন তোলা হয়। এতে ১ম পুরস্কার অর্জন করেন ০৯৬১ ক্রমিক নং কুপন, ২য় ১১৬০, ৩য় ১৬৭৮, ৪র্থ ০৮২৩, ৫ম ১৩৮০, ৬ষ্ঠ ১৫২৮, ৭ম ১৫৩৩, ৮ম ১৩০৮, ৯ম ১৩২৭, ১০ম ১৫৮৭ ক্রমিক নং কুপন।
এসময় উপস্থিত ছিলেন, গ্রীন লাইফ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: কামালুর রহিম সমর, জালাল আহমেদ সুপার মার্কেটের মালিক সাহাবুদ্দিন আহমেদ, চ্যানেল ফ্যাশনের পরিচালক রেজাউল ইসলাম খান, লিয়াকত আলী মাষ্টার, মান্দারি বণিক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল খান সুজন প্রমুখ।
১ম পুরস্কার অর্জনকারী ডা: সাইফুল ইসলাম খান ছুটিতে লক্ষ্মীপুরের বাহিরে থাকায় পুরস্কার গ্রহন করতে পারেন নি। তবে পরবর্তীতে তিনি এসে পুরস্কার গ্রহন করতে পারবেন।
৩য় পুরস্কার অর্জনকারী অভিমত ব্যক্ত করে বলেন, আমি পুরো পরিবারের জন্য চ্যানেল ফ্যাশন থেকে ১০হাজার টাকার মার্কেটিং করি। এতে ১০টি কুপন পেয়ে বিভিন্ন নামে তাদের বাক্সে পেলি । সেখান থেকে একটিতে আমি ৩য় পুরস্কার অর্জন করি। পুরস্কার পাওয়াটা সত্যিই ভাগ্যের বিষয়।
চ্যানেল ফ্যাশনের পরিচালক রেজাউল ইসলাম খান জানান, স্বচ্ছতার লক্ষ্যে চ্যানেল ফ্যাশনের অফিসিয়াল ফেইজবুক পেইজে লাইভের মাধ্যমে র্যাফেল ড্র এর কুপন তোলা হয়। যে সকল ক্রেতারা পুরস্কার পেয়েছেন তাদেরকে ফোনে মাধ্যমে জানানো হয়েছে। যে কোন সময় আমাদের শো-রুমে আসলে তাদের পুরস্কার গুলো প্রদান করা হবে।
