
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ভুলুয়া নদীতে পানি প্রবাহ নিশ্চিত করতে পাউবো ও প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে এই অভিযানে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা।
এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভুলুয়া নদীতে অবৈধ বাঁধ অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করা, যা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে ছিল।
এই উদ্যোগের ফলে নদীর পানি প্রবাহ স্বাভাবিক হয়ে ওঠায় স্থানীয়দের দুর্ভোগ কমেছে এবং কৃষি ও মৎস্য খাতে উন্নতি আশা করা হচ্ছে।
