বিজিবি দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে পিলখানায় পৌঁছেছেন।

পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় যোগ দিয়েছেন তিনি।

আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি।

এ অনুষ্ঠানে বিজিবি দিবসের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ বিজিবি সদস্যকে পদক প্রদান করার কথা রয়েছে। পাশাপাশি তিনি বিজিবি সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।