বিগত দিনে নদীর যে ক্ষতি করা হয়েছে তা এক বা দেড় বছরে সমাধান করা সম্ভব না : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

রতন আলী,  নিজস্ব প্রতিবেদক নাটোর : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত ৫৪ বছর ধরে নদীকে যেভাবে দখল করা হয়েছে, পরিবেশগত প্রভাব যাচাই না করে, অবকাঠামো দিয়ে এবং এক ধরনের জেদ করে যে নদীর যে ক্ষতি করা হয়েছে তা এক বা দেড় বছরে এই সরকারের পক্ষে পুরোটা সমাধান করা সম্ভব না।

সোমবার দুপুর ২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় বড়াল-১ ভেল্ট রেগুলেটর ও বড়াল নদী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, সমস্যা যতই হোক। সমস্যার সমাধানে রুপরেখা করে যাওয়া সম্ভব। যা ইতিমধ্যেই শুরু করা হয়েছে। যার অংশ হিসাবে প্রতিটা জেলায় একটি করে নদী দখলমুক্ত ও দূষণমুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। সেগুলোর কাজ করে যাওয়ার সময় অন্তবর্তীকালিন সরকার পাবে না। প্রতিটি বিভাগে একটি করে মোট ৮টা নদী, কক্সবাজারে ১ টি ও ঢাকায় আলাদা ৪টি নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসময়  প্রানী সম্পদ মন্ত্রলণালয়ের উপ সচিব মোবাশশেরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।