বিএনপি সংসদীয় গণতন্ত্রে নির্বাচন চাচ্ছে: আবুল খায়ের ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, একটি দল মেম্বার থেকে এমপি পর্যন্ত মনোনয়ন দিয়ে ঠিক করে রেখেছে, আর অন্যদিকে বলে আমরা সংসদীয় গণতন্ত্র মানি না। এটা হচ্ছে জনগণের সাথে তাদের একটা প্রতারণা।

 আজ শনিবার (৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে এশে এসব কথা বলেন আবুল খায়ের ভূঁইয়া। 

তিনি আরও বলেন, নির্বাচনে যারা মেজরিটি ভোটে আসবে, পার্লামেন্টে বসবে, আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কিন্তু নির্বাচনের পূর্বে এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পষ্ট বক্তব্য আমরা সংসদীয় গণতন্ত্রে নির্বাচন চাচ্ছি। যা হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তাই যতোটুকু সম্ভব সংস্কার কমিশন তাদের সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রক্রিয়াটা শেষ করবে বলে আমরা মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।