
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন কুদ্দুস হাওলাদার নামের এক ব্যক্তি। রোববার বিকেলে ফকিরহাট ওয়ালটন প্লাজা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন পরিচালক আমিন খানঁচ। এ সময় ওয়ালটনের বিভাগীয় কর্মকর্তা, প্লাজার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কুদ্দুস হাওলাদার সম্প্রতি তাঁর জামাই-মেয়েকে উপহার দেওয়ার জন্য একটি ওয়ালটন ফ্রিজ কেনেন। পরে কোম্পানির চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় তিনি ১০ লাখ টাকার পুরস্কার পান।
পুরস্কার পেয়ে প্রতিক্রিয়ায় কুদ্দুস হাওলাদার বলেন, ‘ফ্রিজ কিনে এত বড় পুরস্কার পাব, তা কখনো ভাবিনি। এই অর্থ দিয়ে আমি জমি কিনতে চাই। বর্তমানে ভাড়া বাসায় থাকি। নিজের একটি বাড়ি করার স্বপ্ন ছিল, এই টাকা সেই স্বপ্ন পূরণে সহায়তা করবে।’
অনুষ্ঠানে আমিন খান বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার’ স্লোগানে সারা দেশে ক্যাম্পেইন চলছে। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘ওয়ালটন সবসময় গ্রাহকদের প্রতিশ্রুতি রক্ষা করে। ইতিমধ্যে আমার হাত দিয়ে ৪০ জনের বেশি বিজয়ীর কাছে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এর আগে কয়েকজনকে ২০ লাখ টাকাও দেওয়া হয়েছে।’
ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইন চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন ক্যাশ ভাউচার ও নিশ্চিত উপহার।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সাধারণ ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি করছে এবং দেশীয় পণ্যের প্রতি আস্থা বাড়াচ্ছে।
