
মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা : রায়পুরা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক সেমিনার অনুষ্ঠিত হয়, প্রাচীন কাল থেকে বংশানুক্রমে বাংলার ঐতিহ্যবাহী মৃক শিল্প, কামার, বাশ পাতা, কাসা পিতল পণ্য প্রস্তুতকারক কিংবা মুচির মত পেশাগুলি আজ বিলুপ্তির পথে। দিন দিন যে ভাবে এইপেশা গুলো বিলুপ্তি হতে যাচ্ছে তাতে এই পেশাজীবীরা তাদের এই পেশা নিয়ে উদ্বিগ্ন, তাদের শিক্ষা ও জীবনযাত্রার মান অনউন্নত। আধুনিকতার প্রবল স্রোতে বাংলার এই প্রাচীন শিল্পের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে এই শিল্পের সাথে বহু বছর ও যুগ ধরে জড়িত থাকা মানুষগুলো এই শিল্পের উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে রায়পুরা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এক সেমিনার, উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিভাগের প্রকল্প পরিচালক আরিফুজ্জামান, বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, নরসিংদী সদরের সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
