বাংলাদেশর বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নাজমুল হোসেন, নাজমুল নিজস্ব প্রতিবেদক :

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার সকাল সাড়ে ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫মিনিটে রাজধানীসহ চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৬ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহওয়া অধিপ্তর জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা আগারগাঁওয়ে অধিপ্তরের ভূমিকম্প কেন্দ্র থেকে ৮৬ কি.মি. দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৯টা ৩৬মিনিটের ভূমিকম্পটি ঢাকাসহ সারা দেশে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৬।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮কি.মি. পূর্ব-উত্তর-পূর্বে ৫.৫ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন। তাৎক্ষণিকভাবে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর এখেনো জানাযায়নি।