বাংলাদেশ মানবাধিকার কমিশন রামগঞ্জ উপজেলা শাখা কর্মীদের শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ মানবাধিকার কমিশন রামগঞ্জ উপজেলা শাখা কর্মীদের শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। শনিবার (১লা অক্টোবর) রামগঞ্জ উপজেলার  অস্থায়ী কার্যালয়ে লিটন পাটোয়ারীর সভাপতিত্বে 

 সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি শামছুল করিম খোকন।

 বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ  মানবাধিকার কমিশন উপদেষ্টা আবু তাহের পাটোয়ারী, মানিক উল্লাহ পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রামগঞ্জ শাখার  সহ _সভাপতি ডাক্তার মোরশেদ আলম,অর্থ সম্পাদক মোঃ পারভেজ হোসেন, প্রচার সম্পাদক বশির আহমেদ, জাফর আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ ।