বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান মন্ডল 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল ইসলাম মন্ডল ঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে, এতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মন্ডল।

১৯ ফেব্রুয়ারি ২০২৫ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে কমিটি অনুমোদন ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য এ কমিটি বলবৎ থাকবে, এরমধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

এডহক কমিটির সদস্যরা হলেন সভাপতি কামরুজ্জামান মন্ডল, সদস্য সচিব, সফিকুল ইসলাম,প্রধান শিক্ষক বলদিঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়, সাধারণ শিক্ষক সদস্য, মাসুদ মিয়া, অভিভাবক সদস্য, মোঃ কবির হোসেন। 

কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান মন্ডল বলেন আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়াই বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি বিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো, এজন্য আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলীসহ স্থানীয় নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

কামরুজ্জামান মন্ডল বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়াই স্থানীয় লোকজন সহ কাওরাইদ ইউনিয়নের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।