
বাপিন ব্যানার্জী, বরিশাল : বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার দুপুরে বরিশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ। সভায় প্রধান অতিথি জেলা ও দায়রা জজ বলেন সময় মত মামলার প্রতিবেদন না আসায় ঠিক মতো মামলার কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না, যথা সময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ এবং আদালতে ঠিক মতো সাক্ষীদের হাজির করবার নির্দেশ প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত) এস এম মাহফুজ আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজ রহমান, মোঃ ফজলুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিহাবুর রহমান, আফসানা শারমিন ইভা, আয়শা আক্তার, সৈয়দ আবিদুল হক, আবদুল্লাহ আল সায়েম। কনফারেন্সে উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রতিনিধি, শেবাচিম হাসপাতালের প্রতিনিধি, সেনাবাহিনীর প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব-৮ প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, পিপি, এপিপি, দুদক প্রতিনিধি, সমাজসেবার প্রবেশন অফিসার, সিআইডির প্রতিনিধি, নৌ পুলিশের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন। সভা সঞ্চালনা করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা শারমিন ইভা। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানের বিষয়ে নানান দিক-নির্দেশনা দেওয়া হয় কনফারেন্সে। এ সময় আরো উপস্থিত ছিলেন সিজেএম কোর্টের নাজির মোঃ তারিকুল ইসলাম সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, জেলা আইনজীবী সদস্যগণ এবং জেলা দায়রা জজ ও সিজেএম আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
