Bhola-Lakshmipur ferry service is still closed today

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর-ভোলা রুটের ইলিশা ঘাটের দুটি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ রয়েছে ফেরি চলাচল। দ্বিতীয় দিনের মতো বুধবারও এ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।
এর আগে মঙ্গলবার বিকেল থেকে বিআইডব্লিটিসির পক্ষ থেকে লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিটিসির ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান জানান, সাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে বৈরী আবহাওয়ায় মঙ্গলবার ইলিশা ঘাটের দুটি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। ফলে গতকাল আমরা ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছি। আশা করছি আগামীকাল সকাল থেকে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হবে।
